ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
পঞ্চগড়ে শীতের আগমন, তাপমাত্রা ১৪ ডিগ্রিতে
নিজস্ব প্রতিবেদক: উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের আগমন শুরু হয়েছে। বাতাসে হালকা শীতের ছোঁয়া থাকলেও দিনের বেলায় সূর্যের তেজে তাপমাত্রা ৩০–৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। ফলে জেলার মানুষ একই সঙ্গে শীত ও গরমের মিশ্র আবহাওয়ার অনুভূতি পাচ্ছেন।
আবহাওয়া অফিসের তথ্য মতে, মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা আগের দিনের ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় প্রায় দুই ডিগ্রি কম।
ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারপাশ। মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ ও শহরের রাস্তা পর্যন্ত সাদা চাদরের মতো হয়ে যায়। যানবাহন চলাচলের সময় হেডলাইট জ্বালানো বাধ্যতামূলক হয়ে যাচ্ছে।
হাড়িভাসা এলাকার অটোচালক রহিম উদ্দীন বলেন, সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনের রাস্তা স্পষ্ট দেখা যায় না। চাকলাহাট এলাকার বাসিন্দা আরিফ হোসেন বলেন, সকালে খুব ঠান্ডা লাগে। শীতের কাপড় না পরলে থাকা যায় না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে