ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি, ঢাকার বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’
ডুয়া ডেস্ক: ভারতের রাজধানী দিল্লি বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, যেখানে ৩০০-এর বেশি মান “ঝুঁকিপূর্ণ” হিসেবে ধরা হয়, সেখানে দিল্লির একিউআই স্কোর দাঁড়িয়েছে ৬০৭-এ। একই সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকা ২২২ স্কোরের সঙ্গে ‘খুব অস্বাস্থ্যকর’ বায়ুর মানের মধ্যে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় এই তথ্য প্রকাশ করেছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় দিল্লি ৭৭৮ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর শহর ৪৮০ স্কোর নিয়ে। তৃতীয় স্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, যার স্কোর ২৩১। ভারতের কলকাতা পঞ্চম অবস্থানে আছে ২০৩ স্কোর নিয়ে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ু মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুবই অস্বাস্থ্যকর, আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)