ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
মেডিকেল ও ডেন্টাল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু আজ
মো. সাজ্জাদ বিন জলিল
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা ২১ নভেম্বর পর্যন্ত চলবে। আগামী ১২ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মোট ৫ হাজার ১০০টি আসন রয়েছে। এছাড়া ঢাকা ডেন্টাল কলেজ সহ অন্যান্য আটটি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে মোট ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আবেদনের যোগ্যতা:
২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। তবে ২০২২ সালের পূর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না।
বাংলাদেশি আবেদনকারীদের বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে। এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ-৪.০০ এর কম হলে আবেদন করা যাবে না। এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পাঠ্য থাকতে হবে এবং জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ জিপিএ থাকতে হবে।
আবেদন ফি:
মেডিকেল ও ডেন্টালে ভর্তির আবেদন মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ফি জমা দেওয়া যাবে ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো