ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন ও লটারির তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া গত বছরের ধারাবাহিকতায় এবারও লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে। আগামী ২১ নভেম্বর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আর ডিজিটাল লটারি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর ভর্তি কমিটির সভা শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক ও ভর্তি কমিটির সদস্য অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এবারের ভর্তি প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। সম্পূর্ণ অনলাইনে আবেদন গ্রহণ ও লটারি পরিচালনা করা হবে।
এর আগে মাউশির মহাপরিচালক অধ্যাপক বি. এম. আবদুল হান্নানের সভাপতিত্বে অধিদপ্তরের সভাকক্ষে দুপুর থেকে বিকেল পর্যন্ত ভর্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
সভা শেষে অধ্যাপক সোহেল জানান, ১২ থেকে ১৯ নভেম্বরের মধ্যে প্রধান শিক্ষকরা অনলাইনে রেজিস্ট্রেশন ও শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করবেন। ১৩ নভেম্বর থেকে টেলিটকের কাজ শুরু হবে এবং ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ভর্তি সম্পন্ন করতে পারবে। গত বছরের মতো এবারও দুই ধাপে ওয়েটিং লিস্ট থাকবে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম অপেক্ষমাণ তালিকা এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
তবে ভর্তি প্রক্রিয়ার প্রস্তুতি শুরু হলেও, শিক্ষা মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে ভর্তি নীতিমালা জারি করেনি বলে জানা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)