ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের জন্য সুখবর
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীরা চলতি বছরই তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ কথা জানান।
দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের হতাশ না হওয়ার অনুরোধ করে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘চলতি বছরই আমানতকারীরা তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন।’
তিনি বলেন, ‘দুর্বল ব্যাংকের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে ১০ বছর আগে থেকে বলে এসেছি, আপনারা এস আলমের ব্যাংকের টাকা রাখবেন না, আপনারা রেখেছেন ২ শতাংশ বেশি লাভের আশায়। আর এখন ধরা খেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘সময় দিতে হবে। এখনই পারা যাবে না। ধাপে ধাপে এই বছরই হয়তো করা হবে। টাকা বা বন্ড কিছু একটা পাবেন।’
গভর্নর বলেন, ‘সমবায় সমিতির আন রেগুলেটে মার্কেট তৈরি হচ্ছে। এতে করে স্ক্যাম তৈরি হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের লাইসেন্স দেওয়ার প্রয়োজনীয়তা আছে কি না, বিবেচনা করা হবে। কারণ, এগুলো লোন শার্ক তৈরি করছে স্থানীয়ভাবে। এ ছাড়া সমবায় সমিতির নামে গ্রাহক হয়রানি ঠেকানোর উদ্যোগ নেওয়া হবে’
তিনি বলেন, ‘ক্ষুদ্র ঋণের প্রভাবে দরিদ্রতা কমছে কি না, তা নিয়ে গবেষণা হওয়া উচিত। আগামীতে ডিজিটাল ও এজেন্ট ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে।’
উল্লেখ্য, ব্যাংকখাতের অনিয়ম ও দুর্নীতির ফলে আলোচিত শিল্পগ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে গেছে। এসব ব্যাংকের আমানতকারীরা চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছেন না। দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সাহায্য করেছে বাংলাদেশ ব্যাংক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার