ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নভেম্বরেই লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক :আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ দেশের অন্যান্য বিভাগে এ মাসে তিন থেকে ছয় দিন বৃষ্টিপাত হতে পারে।
অধিদপ্তর জানিয়েছে, নভেম্বর মাসে দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগে চার থেকে পাঁচদিন, ময়মনসিংহ ও রংপুরে তিন থেকে চারদিন এবং বরিশাল বিভাগে পাঁচ থেকে ছয়দিন বৃষ্টিপাত হবে বলে অনুমান করা হচ্ছে।
অক্টোবরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে। সেখানে ২১ ও ২২ অক্টোবর তাপমাত্রা পৌঁছেছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে ১৪ অক্টোবর তাপমাত্রা নেমে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়।
নভেম্বরে দেশের কোথাও কোথাও ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকার আশা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর মনে করিয়ে দিয়েছে, চলতি মাসে নদী, হাওর ও নদী অববাহিকায় পানি ও কুয়াশার কারণে কৃষি ও যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)