ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সিলেট টাইটান্সে ক্রিকেটের দুই সুপারস্টার
স্পোর্টস নিউজ :বিপিএলের দল গঠন নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো এখন ব্যস্ত সময় পার করছে। সম্প্রতি চূড়ান্ত করা হয়েছে আসন্ন মৌসুমের পাঁচটি দলের নাম, যার মধ্যে সিলেটের নামের পাশে নতুন করে যুক্ত হয়েছে ‘টাইটান্স’ শব্দটি। ইতোমধ্যে এই ফ্র্যাঞ্চাইজিটি একাধিক ক্রিকেটার নিয়োগের পাশাপাশি কোচিং স্টাফও গঠন করেছে।
সিলেট টাইটান্সের হয়ে খেলবেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির। এছাড়াও দলে অন্তর্ভুক্ত হয়েছেন শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিস। দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে পরিচিত সোহেল ইসলাম, পেস বোলিং কোচ হিসেবে আছেন সৈয়দ রাসেল এবং ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন কিমস্লে রব।
দেশি ক্রিকেটার হিসেবে দলে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে। মিরাজকে এবার অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে, চট্টগ্রামের মালিকানা দিয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহী, ক্রিকেট উইথ সামি পেয়েছে সিলেট, এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
ফলে আসন্ন বিপিএলে অংশ নেবে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং রয়েলস।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা