ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
সশস্ত্র বাহিনী মাঠে থাকবে, কোনো সদস্য তুলে নেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সশস্ত্র বাহিনী সদস্যদের তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেই। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সশস্ত্র বাহিনী যেভাবে আছে, সেভাবেই মাঠে থাকবে। ৫০ ভাগ সদস্য তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমাদের লক্ষ্য হলো নির্বাচন শৃঙ্খলাবদ্ধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করা।”
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচি নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। এর আগে, ৫ নভেম্বর সেনা সদরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান জানিয়েছিলেন, দীর্ঘ সময় বাইরে থাকার কারণে সেনা সদস্যদের প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেছিলেন, “আমরা চাই, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং সেনা সদস্যরা নির্দিষ্ট সময়ে ব্যারাকে ফিরে আসুক।”
বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, ভোটগ্রহণের সময় পুরো সশস্ত্র বাহিনী মাঠে দায়িত্ব পালন করবে, যাতে দেশের প্রতিটি অঞ্চলে আইনশৃঙ্খলা বজায় থাকে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট