ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
চীন-ভারত সম্পর্কে নতুন অধ্যায়, সরাসরি ফ্লাইট চালু
ডুয়া ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর পর চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হতে যাচ্ছে। সোমবার (২৭ জানুয়ারি) চীন সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এবং চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উন ওয়েইডং-এর মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এই পদক্ষেপ দুদেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণের সিদ্ধান্ত ভারতে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। মনে করা হচ্ছে, এই উত্তেজনা প্রশমনে চীন আগ্রহী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ না থাকলেও মন্ত্রণালয়ের সূত্রমতে, ভারত এই বিষয়টি আলোচনায় তুলে ধরেছিল।
কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের মে মাস থেকে কৈলাস–মানস সরোবর যাত্রা ও দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ। তার এক মাস পর ২০২০ সালে জুনে পূর্ব লাদাখের গলওয়ানে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে।
সেই থেকে দ্বিপক্ষীয় সম্পর্কে যথেষ্ট আড়ষ্টতা দেখা দিয়েছিল। সম্প্রতি দুই দেশ সীমান্ত উত্তেজনা কমাতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। সম্পর্কের বরফ যে গলতে শুরু করেছে, পররাষ্ট্রসচিবের এই চীন সফর তার প্রমাণ।
বৈঠকের পর দুই দেশই বিবৃতি দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তারা চায় ভারত ও চীন পারস্পরিক সন্দেহ ও সংঘাত থেকে সরে আসুক। কেননা, দুই দেশের সম্পর্কের সঙ্গে জনগণের মৌলিক স্বার্থ জড়িয়ে আছে। দুই দেশের সহযোগিতা এশিয়াসহ বিশ্ব শান্তি ও সহযোগিতার পক্ষে জরুরি।
২০২৪ সালের অক্টোবরে কাজানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে সম্পর্কের স্থিতাবস্থা ফিরিয়ে আনার বিষয়ে যে কথা হয়েছিল, মিশ্রি-ওয়েইডং বৈঠকে তা পর্যালোচিত হয়। এ সফরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গেও সাক্ষাৎ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ