ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
পরিবর্তন হলো প্রবাসী ভোটার অ্যাপ উদ্বোধনের তারিখ
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসী ভোটারদের জন্য তৈরি ‘ভোটার অ্যাপ’ উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে এখন ১৮ নভেম্বর (মঙ্গলবার) অ্যাপটি লঞ্চ করা হবে। একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হবে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিব। তিনি জানান, “আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট অব কন্ট্রিবিউটিং’ এবং ‘আইসি অ্যাপ’ লঞ্চ করা হবে। কিন্তু ১৬ নভেম্বর রোববার বিশ্বের অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটি থাকায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, লঞ্চ হবে ১৮ নভেম্বর। একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে, তাই দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান একসঙ্গে আয়োজন করা হচ্ছে।”
আখতার আহমেদ আরও জানান, লঞ্চের সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে। এছাড়া, নিবন্ধন সংক্রান্ত ঘাটতি বা আবেদন বাতিলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আইন অনুযায়ী দায়িত্ব পালন করছি। যাদের নিবন্ধনে কোনো ঘাটতি আছে, তারা চাইলে আপিল বা সংশোধনের আবেদন করতে পারবেন। কমিশন তাদের আবেদন বিবেচনা করবে, সিদ্ধান্ত পরবর্তী সময়ে নেওয়া হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে