ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যৌন হয়রানির অভিযোগে বিসিবির চার কর্মকর্তা ওএসডি
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চার কর্মকর্তাকে বিশেষ দায়িত্বে ‘ন্যস্ত’ (ওএসডি) করা হয়েছে।
ওএসডি করা কর্মকর্তারা হলেন— টিম ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়াজ উদ্দিন চৌধুরী এক জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করে বলেন, বোর্ড অভিযোগগুলিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রধান অভিযুক্ত প্রাক্তন ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম বর্তমানে চীনে অবস্থান করছেন। শুক্রবার রাতে ফেসবুকে এক পোস্টে তিনি জানান, বিসিবির তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন এবং যেকোনো তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত।
এদিকে শনিবার বিসিবি অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে রয়েছেন বিসিবির নবনিযুক্ত পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)