ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
নওগাঁ-৩ আসন
মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভে উত্তাল নওগাঁ
নিজস্ব প্রতিবেদক: নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থকরা। জনি জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর ছেলে। এই আসনে বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাদেবপুর উপজেলা বাসস্ট্যান্ড থেকে শহরের লিচুবাগান এবং শিবগঞ্জ মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন জনির সমর্থকরা। এর ফলে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল কিছুটা ব্যাহত হয়। বিক্ষোভ শেষে শহরের বকের মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন যে, এই আসনে একজন ত্যাগী নেতাকে বাদ দিয়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে, যা আসনটি বিএনপির হাতছাড়া হওয়ার কারণ হতে পারে। তাই তারা দ্রুত এই আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, "এই মনোনয়নই চূড়ান্ত নয়। দলের মহাসচিব বলেছেন এটি পরিবর্তন হতে পারে।" তিনি আরও অভিযোগ করেন যে, রাজনীতি থেকে প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর পরিবারকে 'মাইনাসের' ষড়যন্ত্র চলছে এবং তাদের দেশবিরোধী ষড়যন্ত্র এখনো সক্রিয়। জনি সাধারণ ভোটারদের সাথে নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী পরপর চারবার বিজয়ী হয়েছিলেন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ
- ব্রাজিল বনাম জাপান: প্রথমার্ধের খেলা শেষ-দেখুন সরাসরি