ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
আজ থেকে ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগে আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর এই ছয় বিভাগে প্রার্থী বাছাইয়ের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে ১০ হাজার ২১৯টি পদে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। এজন্য প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট http://dpe.teletalk.com.bd -এ প্রবেশ করে নির্দেশনা অনুযায়ী ফরম পূরণ করতে হবে।
সহকারী শিক্ষকের পদগুলো ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ত্রয়োদশ গ্রেডে নির্ধারিত বেতনে প্রদান করা হবে।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।সিজিপিএ মানদণ্ড অনুযায়ী, ৪ স্কেলে কমপক্ষে ২.২৫ এবং ৫ স্কেলে কমপক্ষে ২.৮০ থাকতে হবে।
তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ, তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)