ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আওয়ামী লীগ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে রাজনৈতিক দলের সংজ্ঞার বাইরে উল্লেখ করে দলটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)–এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে “জনতার নয়া রাজনীতির আকাঙ্ক্ষা: বিপ্লব ও সংহতি দিবস” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ইতিহাসের পরম্পরা বারবার প্রমাণ করেছে, আওয়ামী লীগ রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যেই পড়ে না; বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতে এমন কোনো সংগঠন থাকলে সেটিকে নিষিদ্ধ ঘোষণা করা হতো।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের জন্মই হচ্ছে আজন্ম পাপ। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য প্রতিবন্ধক। দলটির জন্ম ১৯৪৯ সালের ২৩ জুন, পলাশী দিবসে—যা কাকতালীয় নয়। এই দলের রাজনীতির মূলে রয়েছে স্বাধীনতার চেতনা ধ্বংস করে পরাধীনতার রাজনীতি টিকিয়ে রাখা।
ফুয়াদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ডায়ালিসিস হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করে দিল্লির প্রভাব বিস্তারের পথ সুগম করা। এটাই তাদের রাজনৈতিক রক্তপ্রবাহের অংশ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলীয় মুখপাত্র মাহদী আমিন, লেখক ও ইসলামী ব্যাংকের সাবেক এমডি আব্দুল মান্নান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ছাত্রদলের পক্ষে শেখ তানভীর বারী হামিম প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?