ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
যাদের কালো টাকা আছে, তাদেরই নির্বাচন করার সুযোগ রয়েছে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক:যাদের কালো টাকা আছে, তাদেরই নির্বাচন করার সুযোগ রয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা আগে সংস্কারের পক্ষে কথা বলতেন, তারা এখন সংস্কার বিরোধী রাজনীতিতে জড়িত হয়েছেন। তিনি বলেন, আমাদের দেশের জন্য এর আউটকাম ক্ষতিকর। তবে তাদের জন্য এ থেকে কি সুফল এসেছে, তা আমি জানি না।
শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনটি মূল বিষয় নিয়ে আলোচনা চলছিল—সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর। বিচার প্রক্রিয়া অগ্রগতি দেখাচ্ছে এবং আগামী ১৩ নভেম্বর একটি রায় ঘোষণা হওয়ার কথা। কিন্তু এ প্রেক্ষাপটে ঢাকায় ফ্যাসিবাদী শক্তি লকডাউন ডেকেছে।
তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে পৃথক বাস্তবতা রয়েছে। সংসদে ৩০০ আসনের মধ্যে অনেকের কাছে ২০ কোটি টাকার প্রয়োজন, যা ছাড়া কেউ নির্বাচন করতে পারবে না। “যাদের কাছে কালো টাকা আছে, তাদেরই নির্বাচন করার সুযোগ রয়েছে। আর যদি টাকা নিয়ে নির্বাচিত হন, আপনাকে সেই ব্যক্তির স্বার্থ বাস্তবায়ন করতে হবে।”
উপদেষ্টা বলেন, জোহরান মামদানির মতো কিছু এক্সেপশনাল কেস ছাড়া সাধারণভাবে এমন সম্ভব নয়। ৩০০ আসনের নির্বাচনে দু-একজন ব্যতীত সম্ভব হবে না।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি প্রশ্ন তোলেন, ৫ আগস্টের পর যারা বিপ্লবের স্টেকহোল্ডার, তাদের মধ্যে কেউ কেউ সংস্কার বিরোধী রাজনীতি করেছে। এর আউটকাম দেশের জন্য কী? কেউ কেউ রিয়েকশনাল পলিটিক্সে ঢুকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলেছে। এর কোনো সুফল হয়েছে কি?
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, খুব জনপ্রিয় শব্দ হলো—নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কিন্তু আমরা জানি না, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কি। কিছু পপুলার কার্যক্রম করলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয় না। যারা এই রাজনীতি করছেন, তারা কি সত্যিই তা দিতে পেরেছেন?
গোলটেবিল বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজাহার, কর্নেল (অব.) হাসিনুর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার