ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
৪৪তম বিসিএসে ২৯টি পদে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি
নিজস্ব প্রতিবেদক: ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে এক হাজার ৬৮১ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ ছিল ১,৭১০টি। অর্থাৎ ২৯টি পদে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি এবং সেগুলো শূন্যই থাকছে, জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি জানায়, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পরও কারিগরি ও পেশাগত ক্যাডারের ২৯টি পদে যোগ্য প্রার্থী পাওয়া সম্ভব হয়নি। প্রথম দফার চূড়ান্ত ফলাফলে ১,৬৯০ প্রার্থী সুপারিশপ্রাপ্ত ছিলেন এবং ২০টি কারিগরি/পেশাগত পদ তখন শূন্য ছিল। এরপর প্রার্থীদের পুনর্মৌখিক পরীক্ষা ও বিধি সংশোধনের পর শূন্যপদের সংখ্যা বেড়ে ২৯টি হয়েছে।
২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১,৭৩২ জনের মধ্যে ৩,৯৩০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০২৪ সালের এপ্রিল থেকে শুরু হওয়া মৌখিক পরীক্ষা, জুলাইয়ে ছাত্র আন্দোলন এবং সরকার পরিবর্তনের কারণে স্থগিত হয়। পরে পুনরায় পরীক্ষা নেওয়ার পর এক হাজার ৬৮১ প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)