ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জামায়াতের প্রস্তাবে কী উত্তর দিলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক : জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা বেড়েছে। গত বুধবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেন। তবে বিএনপি মহাসচিব জানান, দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ইতিমধ্যেই জামায়াতকে জানানো হয়েছে এবং সেই অবস্থান অটল।
রাজধানীর শেরেবাংলা নগরে শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বিএনপি দীর্ঘ আলোচনার মাধ্যমে উপনীত জাতীয় ঐকমত্যকে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন কোনো প্রশ্ন বা সংকট সৃষ্টি করে নির্বাচনে বাধা তৈরি হবে না।
বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা জুলাই জাতীয় সনদের যে বিষয়ে ঐকমত্য হয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দীর্ঘ ১৬ বছরের লড়াই এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার গুরুত্বেও জোর দিয়েছেন।
জামায়াতের নায়েবে আমির ডা. তাহের বলেন, ইতিবাচক সাড়া পেলে তারা সরাসরি বিএনপির সঙ্গে বসবেন এবং অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে নির্বাচনের পরিস্থিতি ঠিক করার চেষ্টা চলবে। তবে দলগুলোকে আলোচনায় বসানোর কোনো কার্যকর উদ্যোগ এখনও দৃশ্যমান হয়নি। সরকার ও উপদেষ্টা পরিষদ দলগুলোকে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে আহ্বান জানিয়েছিল, কিন্তু তা প্রায় শেষ হওয়ার পরও আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ তেমন দেখা যাচ্ছে না।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে