ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দিল্লিকে 'বাংলাদেশি' মুক্ত করার ঘোষণা অমিত শাহের
ডুয়া ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে আগামী দুই বছরের মধ্যে দিল্লিকে 'বাংলাদেশি' মুক্ত করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, "বিজেপি ক্ষমতায় এলে দিল্লি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত হবে।"
রবিবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় অমিত শাহ এ দাবি করেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়েছে। এর আগেও তিনি অভিযোগ করেছেন যে, আম আদমি সরকার তাদের প্রশাসনিক সহায়তায় অবৈধ অভিবাসীদের আশ্রয় দিচ্ছে।
অমিত শাহ আরও বলেন, অরবিন্দ কেজরিওয়াল ১০ বছরের শাসনকালে শুধুমাত্র মিথ্যা প্রচার ও দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। তিনি জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করার আহ্বান জানিয়ে বলেন, বিজেপি দিল্লিকে বিশ্বের অন্যতম সেরা রাজধানী বানাবে।
তিনি আরও বলেন, কেজরিওয়ালের শাসনে দিল্লির অবস্থা খারাপ হয়ে গেছে—নোংরা পানি সরবরাহ, জলাবদ্ধতা এবং অপ্রতুল হাসপাতাল সুবিধার কারণে জনগণ সমস্যায় পড়েছে।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং ৮ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা করা হবে।সূত্র: পিটিআই
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ