ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৪৪তম বিসিএস: যোগ্য প্রার্থী না পাওয়ায় ২৯টি পদ খালি
নিজস্ব প্রতিবেদক: প্রায় চার বছর পর ৪৪তম বিসিএসের সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে ১ হাজার ৭১০টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে, যার ফলে ২৯টি ক্যাডার পদ খালি রয়ে গেছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এসব পদে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি বা পেশাগত ক্যাডারের ২৯টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি। পিএসসির প্রচেষ্টা সত্ত্বেও পদগুলোতে যোগ্য প্রার্থী না পাওয়ায় পদগুলো শূন্যই থেকে যাচ্ছে।
প্রথম দফায় গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল, যেখানে ১ হাজার ৬৯০ জনকে সুপারিশ করা হয় এবং তখন ২০টি কারিগরি/পেশাগত ক্যাডার পদ শূন্য ছিল। কিন্তু সেই ফলাফলে ৩০৩ জন প্রার্থী রিপিট ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সমালোচনা শুরু হয়। এরপর বিধি পরিবর্তনের উদ্যোগ নেয় পিএসসি এবং অক্টোবরের শেষ সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি সংশোধন অনুমোদন করে।
সংশোধিত ফলাফলে রিপিট ক্যাডারদের বাদ দেওয়া হলে শূন্য পদের সংখ্যা বেড়ে ২৯টিতে দাঁড়ায়। উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং প্রায় ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী আবেদন করেছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে এবং সরকার পতনের পর মৌখিক পরীক্ষা স্থগিত ও পরবর্তীতে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় পিএসসি। পুনরায় পরীক্ষা নেওয়ার পর চূড়ান্তভাবে ১ হাজার ৬৮১ জন বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ পেলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক