ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর সম্পূরক ফলাফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার রাতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছে, বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭১০টি বিজ্ঞাপিত শূন্য পদের মধ্যে ১ হাজার ৬৮১ পদের জন্য যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে (Provisionally) মনোনয়ন দেওয়া হয়েছে।
পিএসসি সূত্রে জানা গেছে, ৩০ জুন ২০২৫ তারিখে প্রকাশিত ফলাফলে ৩০৩ জন প্রার্থী লিখিত Declaration দিয়েছিলেন যে, তারা তাদের পছন্দক্রম অনুযায়ী তদনুযায়ী কোনো ক্যাডার পদে যোগদান করবেন না। এর কারণে ২৬০ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়নি। পাশাপাশি ৪৩ জন প্রার্থীকে তাদের বর্তমান ক্যাডার পদ থেকে উচ্চতর পদে সাময়িক মনোনয়ন প্রদান করা হয়েছে। মেধাক্রম অনুসারে ২৫৭ জনকে নির্বাচিত করে নতুন মনোনয়ন প্রদান করা হয়েছে।
এছাড়া বিএড/এমএড সনদ না থাকার কারণে ৫ জন প্রার্থীর (রেজিস্ট্রেশন নম্বর ১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮, ১৩০০৫৮৬৯) প্রভাষক ও টিচার্স ট্রেনিং কলেজ ক্যাডার পদে মনোনয়ন বাতিল করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, সংশোধিত বিধি ১৭-এর প্রযোজ্য ক্ষমতার আওতায় এবং কোটা সংক্রান্ত নিয়ম অনুসরণ করে নতুন সম্পূরক ফলাফলে প্রার্থীদের মনোনয়ন সমন্বয় করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর