ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য এসেছে বড় সুখবর। তাদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই উন্নীতকরণের ফলে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকদের যে দাবি ছিল, তা বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার।
মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে গত ৪ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। ৫ নভেম্বর মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এই চিঠিতে প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার সুপারিশ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার বিষয়ে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ গত ২৮ জুলাই সম্মতি প্রদান করে। এরপর ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও নীতিগত অনুমোদন দেওয়া হয়। সর্বশেষ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সম্মতির জন্য অর্থ বিভাগে অনুরোধ পাঠানো হয়।
চিঠিতে আরও বলা হয়, প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করতে ছয়টি শর্ত মানতে হবে। সেগুলো হলো-
১️। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের অনুমোদন নিতে হবে।
২️। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ বেতন স্কেল নির্ধারণ করবে।
৩️। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন প্রয়োজন হবে।
৪️। বিদ্যমান নিয়োগবিধিতে পদোন্নতির বিষয়টি অন্তর্ভুক্ত করে সংশোধন করতে হবে।
৫️। প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে Basic Training for Primary Teachers (BTPT) সম্পন্ন করতে হবে।
৬️। সব আনুষ্ঠানিকতা শেষে সরকারি আদেশের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে।
বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে (১২,৫০০-৩০,২৩০ টাকা) এবং প্রশিক্ষণবিহীনরা ১২তম গ্রেডে (১১,৩০০-২৭,৩০০ টাকা) বেতন পাচ্ছেন। দশম গ্রেডে উন্নীত হলে তাদের বেতন স্কেল দাঁড়াবে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
এ পদক্ষেপ বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষকদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- দেশে বাড়লো সোনার দাম
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে