ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
জানুয়ারিতে চালু হতে পারে শিক্ষকদের বদলি প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি প্রক্রিয়া অনলাইনে চালুর জন্য সফটওয়্যার তৈরির কাজ এগিয়ে নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে টেলিটকের সঙ্গে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফটওয়্যার তৈরি, যাচাই ও ট্রায়াল সম্পন্ন করতে সময় লাগায় এ বছর বদলি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা কম।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র বলছে, সফটওয়্যার তৈরির কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হলে সর্বোচ্চ জানুয়ারি মাসে বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম চালু হতে পারে। তবে সব প্রস্তুতি নভেম্বরের মধ্যেই শেষ হলে ডিসেম্বরেই কার্যক্রম শুরু করা সম্ভব হতে পারে।
বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ইনডেক্সধারী শিক্ষকদের জন্য বদলির কোনো সুযোগ নেই। অতীতে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ থাকলেও সরকার সেটি বন্ধ করে দেওয়ার পর থেকেই বিপাকে পড়েছেন দূরবর্তী এলাকায় কর্মরত শিক্ষকরা।
বদলি চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষক সংগঠনগুলো। তাদের দাবির প্রেক্ষিতে সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ উদ্যোগ নেন বদলি প্রক্রিয়া চালুর। এরপর সরকার একটি নীতিমালা প্রণয়ন করে এবং প্রাথমিকভাবে সফটওয়্যার তৈরির নির্দেশ দেয়।
তবে মাউশির অভ্যন্তরীণ জটিলতার কারণে আগের সফটওয়্যার কার্যকর না হওয়ায় নতুন করে টেলিটকের মাধ্যমে সিস্টেম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, শিক্ষক সংগঠনগুলো দ্রুত বদলি কার্যকর করার দাবিতে আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)