ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
নারী প্রার্থীদের জন্য শিক্ষক নিয়োগে নতুন সুযোগ ও শর্ত
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের ছয়টি বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের মোট ১০ হাজার ২১৯টি পদে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে ২০টি শর্ত উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামী বা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকালে যে ঠিকানা উল্লেখ করা হবে, সেই ঠিকানা অনুযায়ী উপজেলা/ শিক্ষা থানার শূন্য পদে তাদের প্রার্থিতা বিবেচনা করা হবে।
প্রার্থীকে অবশ্যই নির্ধারিত উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা হিসেবে আবেদন করতে হবে। আবেদনপত্রে জেলা বা উপজেলা/থানা ভুল হলে প্রার্থিতা বাতিল ধরা হবে।
নিয়োগের জন্য আবেদন শুরু হবে ৮ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩০টা থেকে এবং চলবে ২১ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯টা পর্যন্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল