ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গণভোটসহ পাঁচ দফা দাবিতে উত্তাল পল্টন
নিজস্ব প্রতিবেদক: নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। এ লক্ষ্যে
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টন এলাকা বিক্ষোভমুখর জনসমুদ্রে পরিণত হয়েছে। নেতা-কর্মীরা ‘গণভোট, গণভোট’ স্লোগান ধরে পুরো এলাকায় প্রকম্পিত করছেন। বেলা সোয়া ১১টার দিকে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন নেতারা। সমাবেশ শেষে তারা যমুনা ভবনে গিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করবেন।
জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) এই দাবিতে পল্টনে নেতা-কর্মীদের নিয়ে উপস্থিত হন। নিরাপত্তার স্বার্থে এলাকায় বেশ কিছু পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে।
সকাল সাড়ে দশটার দিকে মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার নেতৃত্বে ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করা, নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিত করা এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।
সমাবেশে অংশ নেওয়া আরিফ হোসেন বলেন, জনগণের মতামত ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যায় না। আমরা শান্তিপূর্ণ উপায়ে জনগণের রায়ের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই।
এর আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারকে স্মারকলিপি প্রদানের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এ তথ্য নিশ্চিত করেন।
মেমোর্যান্ডাম প্রদানের জন্য এই আটটি দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- ঢাকাসহ ১৭ জেলায় রাতের ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, নেপথ্যে কী?