ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
উত্তর-পশ্চিম থেকে শীতের আগমন, ডিসেম্বরেই প্রথম শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ নভেম্বর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শীতের আগমন হতে পারে। তবে সারাদেশে শীতের প্রকৃত অনুভূতি পেতে নাগরিকদের অপেক্ষা করতে হবে নভেম্বর মাসের শেষ দিকে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এই পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানায়, প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসার সম্ভাবনা বেশি।
বিডব্লিউওটি বৃহস্পতিবার (৬ নভেম্বর) সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই তথ্য কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্থার হিসাব অনুযায়ী, আগামী ৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের আবহাওয়া স্বাভাবিক ও অনুকূল থাকবে, যা কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য উপযোগী সময়। এই সময় ধান কাটা থেকে শুরু করে শীতকালীন শাকসবজি চাষ করা যেতে পারে।
সংস্থাটি আরও জানায়, লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত কমতে শুরু করেছে। তবে ৭ নভেম্বর পর্যন্ত কিছু এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। ২০ নভেম্বরের আগে প্রাকৃতিক বড় কোনো পরিবর্তন না ঘটলে, দেশের অধিকাংশ অংশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে ১৭ ও ১৮ নভেম্বর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়ের বিষয়ে বিডব্লিউওটি জানিয়েছে, ২০ নভেম্বরের আগে সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুব কম। তবে ২০ নভেম্বরের পর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এছাড়া নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দেশে একটি বৃষ্টিপূর্ণ অবস্থার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র