ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বিএনপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বুধবার (৫ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে এরশাদ উল্লাহ মূলত হামলার সরাসরি লক্ষ্য ছিলেন না, তবে গুলির একটি আঘাতে তিনি আহত হন। সরকার তার দ্রুত আরোগ্য কামনা করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনাকে গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব, এবং সেই প্রতিশ্রুতি সরকার অটুটভাবে পালন করবে।
প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সরকার জানায়, রাজনৈতিক অঙ্গন কিংবা সামাজিক জীবনে সহিংসতা বা ভয়ভীতির কোনো স্থান নেই। সিএমপি ইতোমধ্যে হামলাকারীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে।
এছাড়া, অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল, নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি সংযম ও শান্ত থাকার আহ্বান জানায়। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন যেন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায়সংগত পরিবেশে সম্পন্ন হয় সে লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
বিবৃতির শেষে সরকার পুনরায় নিশ্চিত করে যে সারা দেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের