ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ডাকসুর উচ্ছেদ অভিযানে শিক্ষার্থীদের স্বস্তি
নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দুই মাসের মধ্যেই সবচেয়ে আলোচিত কার্যক্রম হয়ে উঠেছে ‘বহিরাগত–ভবঘুরে উচ্ছেদ’ অভিযান। এ নিয়ে মতভেদ থাকলেও, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ হিসেবে বেশিরভাগ শিক্ষার্থী একে ইতিবাচকভাবে দেখছেন।
বুধবার (৫ নভেম্বর) ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসীমউদ্দিন খান ফেসবুকে এক জরিপ চালান। সেখানে দেখা যায়, ৯১ শতাংশ শিক্ষার্থী এই উচ্ছেদ অভিযানকে সমর্থন করছেন, ৫ শতাংশ আংশিক সমর্থন করেছেন এবং মাত্র ৪ শতাংশ এর বিরোধিতা করেছেন।
শামসুন্নাহার হলের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “ক্যাম্পাসে মেয়েদের হয়রানি প্রায়ই ঘটে। কিছুদিন আগেও রাস্তা পার হওয়ার সময় কয়েকজন ছেলে ইচ্ছা করে ধাক্কা দেয়। ডাকসুর এই অভিযানের পর থেকে আশেপাশের এলাকায় ভবঘুরে ও মাদকাসক্তদের উপস্থিতি কমেছে।”
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী রামিসা রহমানের মতে, “এটি প্রশংসনীয় উদ্যোগ, তবে এর সফলতা নির্ভর করবে বাস্তবায়নের ধারাবাহিকতার ওপর। হয়রানি পুরোপুরি বন্ধ না হলেও সচেতনতা বাড়বে।”
অন্যদিকে সূর্যসেন হলের শিক্ষার্থী সাব্বির আহমেদ সোহান মনে করেন, “প্রতিদিন রাতে লাঠি নিয়ে অভিযান চালানো কোনো স্থায়ী সমাধান নয়। ভবঘুরে সমস্যার জন্য কাঠামোগত ও মানবিক সমাধান দরকার, শুধু পপুলিস্ট প্রদর্শন নয়।”
অর্থাৎ, ডাকসুর অভিযানে সমর্থন দিচ্ছে বিপুলসংখ্যক শিক্ষার্থী, তবে কেউ কেউ বলছেন—এ উদ্যোগ স্থায়ী প্রভাব ফেলতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা