ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দুটি দলের ওপর ভর করে আছে অন্তর্বর্তী সরকার: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক:অন্তর্বর্তী সরকার দুটি দলের ওপর নির্ভর করে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশটা কার? কে চালাচ্ছে দেশটা? এখন কেউ দেখারও নেই। সবাই শুধু সংস্কারের কথা বলছে—কিন্তু আসলে কী সংস্কার হচ্ছে, তা কেউই বুঝতে পারছে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, দেশে বেকারের সংখ্যা বেড়েছে, রাস্তায় নেমে সাধারণ মানুষের হাঁটাও কঠিন হয়ে পড়েছে। নতুন এক শ্রেণি তৈরি হয়েছে, যারা দেশের সম্পদ লুটপাটে ব্যস্ত বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
বর্তমান সরকারের নিজেদের কোনো শক্তি নেই দাবি করে মির্জা আব্বাস বলেন, এই সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে। ওরা যা বলে, সরকার তাই করে। এতে স্পষ্ট বোঝা যায় কারা নিয়ন্ত্রণ করছে সবকিছু।
তিনি আরও বলেন, যারা একসময় বাংলাদেশ চায়নি, এখন তারাই দেশের শাসনভার নিতে চায়। অতীতে তারা দেশের মানুষের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে, অথচ আজ নিজেরাই বড় বড় কথা বলছে।
আওয়ামী লীগ সমর্থকরা নির্দিষ্ট কোনো দল নয়, বরং দেশপ্রেমিক প্রার্থীকেই ভোট দেবে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি