ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দেশের মানুষ নির্বাচিত সরকার চায়, নেত্রকোণার জনসভায় আবদুল বারী ড্যানী
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিবর্তন চায় জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী বলেছেন, দেশের মানুষ চায় একটি প্রকৃত নির্বাচিত ও জনগণের সরকার। যারা সংসদে পিআর পদ্ধতির কথা বলছে, তারা আসলে গণতন্ত্রের শত্রু বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (০৩ নভেম্বর) দুপুরে নেত্রকোনা শহরের পৌর এলাকায় বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের অংশ।
ড্যানী বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে মানুষ আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়, তারা একটি নির্বাচিত সরকার চায়। যারা নির্বাচনের আগে গণভোট বা সংসদে পিআর পদ্ধতির কথা বলছে, তারা আসলে গণতন্ত্রের শত্রু। মানুষের মনে সেই কুকীর্তির ছবি এখনও তাজা।
তিনি আরও বলেন, একাত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করেছিলেন। আগামী ২০২৬ সালের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রবিরোধী শক্তির আবারও পরাজয় ঘটবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন, নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, যুবদল নেতা মাহিদ হাসান আনসারীসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে