ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ছাত্রদলের র’ক্তে বইছে স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনা: এ্যানি
নিজস্ব প্রতিবেদক :বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্রদল স্বাধীনতা, গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ছাত্রদল এমন এক সংগঠন, যেখানে শৃঙ্খলার সঙ্গে মেধাবী নেতৃত্ব গড়ে ওঠে এবং শিক্ষা-সংস্কৃতির বিকাশ ঘটে।
রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবীনদের উপস্থিতি তিনি ‘উচ্ছ্বাস ও মেধার শক্তি’ হিসেবে উল্লেখ করেন।
এ্যানি স্মরণ করিয়ে বলেন, ১৯৭৯ সাল থেকে আজ পর্যন্ত ছাত্রদল দেশের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বিভিন্ন সময় মেধাবী নেতৃত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে ছাত্রদলের ভূমিকা ইতিহাসে অম্লান।
তিনি আরও জানান, গত ১৭ বছর ধরে ছাত্রদল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই, গুম-খুন, নির্যাতনের শিকার হয়েও থেমে থাকেনি। শুধু জুলাই আন্দোলনেই ১৪২ জন ছাত্রদল কর্মী প্রাণ দিয়েছেন। পুরো সময়ে হাজার হাজার নেতা-কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন সময় এসেছে যুগের সঙ্গে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষ হয়ে নতুনভাবে ছাত্রদলকে পরিচালনার। কেন্দ্র থেকে ইউনিট পর্যন্ত এটি এখন নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর