ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
জানুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এলো ১৬৭ কোটি ডলার
ডুয়া নিউজ: চলতি জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে দেশে বৈধপথে ১৬৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২০ হাজার ৪৪৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এ হিসেবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৮১৮ কোটি টাকা।
আজ রবিবার (২৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে এসেছে ৩৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংক থেকে ৭ কোটি ৪৪ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলো থেকে ১২৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলো থেকে এসেছে ৪৭ লাখ ৯০ হাজার ডলার। তবে ৮টি ব্যাংক থেকে কোনো রেমিট্যান্স আসেনি, যার মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া অন্তর্ভুক্ত।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে দেশে মোট ১ হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি।
এছাড়া, বিগত ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহও উল্লেখযোগ্য ছিল, যেখানে প্রতি মাসে রেমিট্যান্সের পরিমাণ বিভিন্নভাবে ওঠানামা করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস