ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দশ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
রবিবার (২ নভেম্বর) বেলা ১২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা।সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।
গৃহীত সিদ্ধান্ত ও কর্মসূচি
সভা শেষে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচিগুলো ঘোষণা করা হয়—
১। ৭ নভেম্বর সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে।
২। সকাল ১০টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
৩। একই দিন বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। একই সময়ে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়েও র্যালি অনুষ্ঠিত হবে।
৪। দিবসটি ঘিরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পৃথকভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে—
শ্রমিক দল: ৫ নভেম্বর- আলোচনা সভা
ছাত্রদল: ৮ নভেম্বর- আলোচনা সভা ও ৭–৮ নভেম্বর টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী
ওলামা দল: ৯ নভেম্বর- এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
তাঁতী দল: ১০ নভেম্বর- আলোচনা সভা
কৃষক দল: ১১ নভেম্বর- আলোচনা সভা
জাসাস: ১৩ নভেম্বর- শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান
৫। ১২ নভেম্বর চীন- মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৬। ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দলের উদ্যোগে ঐতিহাসিক দিবসটি নিয়ে নির্মিত ডকুমেন্টারি, ভিডিও ও স্থিরচিত্র ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারের পাশাপাশি ফেসবুক, ইউটিউব ও অনলাইনে প্রকাশ করা হবে।
৭। দিবসটিকে কেন্দ্র করে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)