ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
এনসিপি ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে
নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। তিনি নিজে ঢাকার একটি আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ৩০০ আসন ধরে দল এগোচ্ছে এবং প্রার্থীর তালিকা এই মাসের মধ্যে প্রকাশ করা সম্ভব। তিনি আরও জানান, এনসিপি দ্রুত নির্বাচন চায়। যদিও দলটি নতুন, তবে গত এক বছরে অনেক কিছু কাঁধে নিয়েছে। এই কারণে দল গঠনের জন্য পর্যাপ্ত সময় না পাওয়া সত্ত্বেও নির্বাচন পেছানোর কথা ভাবা হয়নি।
তিনি জানান, দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন। তাই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে দল সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। নাহিদ ইসলাম বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই দল মাঠে নামছে। এই নির্বাচন দলটির জন্য প্রথম চ্যালেঞ্জ ও পরীক্ষা হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, নির্বাচনে ভালো করা বা মন্দ করার বিচার জনগণ করবে। প্রথম নির্বাচনী অভিজ্ঞতা হলেও দলটি প্রতিটি আসনে শক্তিশালীভাবে অংশগ্রহণ করবে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের দিকে নজর রাখবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট