ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দেশজুড়ে ভোট শেষে নেতৃত্বে ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নেতৃত্বে আবারও আসীন হলেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তিনি সংগঠনের আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
রোববার জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্য (রুকন)-দের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষে শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে।
প্রাপ্ত ফল অনুযায়ী, সর্বাধিক ভোট পেয়ে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য ডা. শফিকুর রহমান পুনর্নির্বাচিত হন।
২০১৯ সাল থেকে জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এর আগে সংগঠনের সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
৫ আগস্টের পর জামায়াতে ইসলামীর রাজনীতি পুনরায় সক্রিয় হয়ে ওঠার পেছনে তার নেতৃত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। তার বিভিন্ন বক্তব্য যেমন আলোচনা সৃষ্টি করেছে, তেমনি কিছু বক্তব্য সমালোচনাও কুড়িয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)