ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের সুপ্রিম কোর্টে নেপালের প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকার্য পর্যবেক্ষণে বাংলাদেশ সফরে এসেছেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত।
রোববার দুপুর ১২টায় বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে বসে তিনি বিচারকার্য পরিচালনা ও পর্যবেক্ষণ করেন। আপিল বিভাগে বর্তমানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য চলমান আপিল শুনানি পরিচালনা করা হচ্ছিল, যা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মামলার অংশ।
বিচারকাজ শুরুর আগে নেপালের প্রধান বিচারপতিকে বাংলাদেশী প্রধান বিচারপতি পরিচয় করিয়ে দেন। এর আগে, শনিবার ঢাকায় পৌঁছান নেপালের প্রধান বিচারপতি ও তাঁর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, যাতে ছিলেন বিচারপতি স্বপ্না প্রধান মল্লা, বিচারপতি বিনোদ শর্মা এবং সুপ্রিম কোর্টের প্রধান রেজিস্ট্রার বিমল পাউডেল।
ঢাকায় বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের আমন্ত্রণে নেপালের প্রধান বিচারপতির নেতৃত্বে এই প্রতিনিধিদল আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে সফর করবে এবং দেশের বিচার ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)