ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নৌকা উপহার নিয়ে বিব্রত উপদেষ্টা ফাওজুল
নিজস্ব প্রতিবেদক :ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি আলজেরিয়ার ৭১তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকা উপহার দিয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতীক হওয়ায় উপহারটি গ্রহণের পর উপদেষ্টা কিছুটা দ্বিধার মধ্যে পড়েছেন।
ফাওজুল কবির শনিবার (১ নভেম্বর) রাতে ফেসবুকে এই বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং উপহারটি নিয়ে কী করা উচিত তা জানতে চেয়েছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। সেখানে দূতাবাসের পক্ষ থেকে পালতোলা নৌকার একটি মডেল উপহার দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যে আমি তা গ্রহণ করেছি। এতে দূতাবাসের নাম লেখা আছে, যা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।’
উপদেষ্টা আরও জানান, তিনি চাইলে এটি আলজেরিয়া দূতাবাসে ফেরত পাঠাতে পারেন, সরকারি তোশাখানায় রাখতে পারেন, শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারেন অথবা নিজের কাছে রাখতে পারেন। তবে তিনি পাঠকদের পরামর্শ পেলে উপকৃত হবেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ