ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
“বাজেট সর্বোচ্চ হলেও প্রাথমিক শিক্ষার মান অবনতির পথ”
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষায় বাজেট সর্বোচ্চ হলেও শিক্ষার মানের উন্নয়ন আশানুরূপ নয় এবং বর্তমানে তা অবনতির পথে। শিক্ষক ও জনবল সংকটসহ বিভিন্ন কারণে এই সমস্যা বাড়ছে।
রোববার সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে জেলার শিক্ষার মান উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, “আমরা শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে শুধু মুখে বলি, কিন্তু তা বাস্তবে মানি না। শিক্ষার উন্নয়নের দায়িত্ব যারা স্থায়ীভাবে কাজ করেন, তাদেরকেই নিতে হবে। আমরা অস্থায়ীভাবে এসেছি, কিছুদিন কাজ করে আবার চলে যাব। তাই প্রকৃত উন্নয়নের কাজ তাদেরই করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে এম মো. শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসসহ অন্যান্য কর্মকর্তা।
পরবর্তীতে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে মেধা বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ