ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মির্জা ফখরুলের ভিডিওবার্তা নিয়ে বিএনপির সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ ভুয়া এবং এডিট করা বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার মধ্যরাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, “কিছু কুচক্রী মহল পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মহাসচিবের কণ্ঠ নকল করে একটি ভুয়া ভিডিও প্রচার করেছে। ভিডিওটিতে তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থীদের তালিকা ঘোষণা করতে দেখা যাচ্ছে।”
বিএনপি দাবি করছে, এই ভিডিও শুধু অসত্যই নয়, এটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে ভিডিওটি তৈরি ও ছড়িয়ে দেওয়া হয়েছে।
দলটি নেতাকর্মী, এমপি মনোনয়ন প্রত্যাশী এবং সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে, এমন এডিট করা বা প্রযুক্তিনির্ভর বিভ্রান্তিকর ভিডিওতে বিশ্বাস না করার জন্য এবং সতর্ক থাকার জন্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি