ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া
ডুয়া ডেস্ক : পরীক্ষামূলক কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার (২৫ জানুয়ারি) চালানো ওই পরীক্ষার তদারকিতে ছিলেন দেশটির নেতা কিম জং উন।
রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ।
প্রতিবেদনে বলা হয়, পানির নিচ থেকে ভূমিতে যেকোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। পরীক্ষার সময় এটি প্রায় ৭৫০৭ থেকে ৭৫১১ সেকেন্ড উড্ডয়ন সম্পন্ন করে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
কিম জং উন বলেছেন, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা ধীরে ধীরে নিখুঁত হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ভবিষ্যতে সামরিক শক্তিকে আরও উন্নত করার মাধ্যমে টেকসই ও দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবিষ্যতে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সামরিক সক্ষমতা দৃঢ় করার প্রচেষ্টা চালিয়ে যাবে উত্তর কোরিয়া। কিম জং উন সে বিষয়ে তার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এতে বলা হয়, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের অংশ, যা আঞ্চলিক নিরাপত্তার পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
শনিবার (২৫ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টায় উত্তর কোরিয়া তাদের অভ্যন্তরীণ এলাকা থেকে পশ্চিম উপকূলীয় জলসীমায় একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ