ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি বোঝাপড়া হচ্ছে: নাসীরুদ্দীন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন যে, নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের মধ্যে একটি বোঝাপড়ার কথা শোনা যাচ্ছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, "আমরা শুনতে পাচ্ছি যে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি বোঝাপড়া হচ্ছে। বিএনপি নোট অব ডিসেন্টের বিষয় থেকে সরে আসবে, আর নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামায়াত সরে আসবে – এই ধরনের একটি অভ্যন্তরীণ বোঝাপড়ার কথা আমরা শুনতে পাচ্ছি।"
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। তার মতে, ৫ আগস্টের পরে বিএনপির একজন আসনের প্রার্থীই যে টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটি গণভোট আয়োজন করা যাবে।
এনসিপির এই নেতা উচ্চকক্ষের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, "অতীতে ৪০ শতাংশ ভোট নিয়ে সংসদে দুই তৃতীয়াংশ আসন পেয়েছে। এই ৪০ শতাংশ ভোটে দুই তৃতীয়াংশ আসনের সুবিধা নিয়ে তারা সংবিধান কাটাছেঁড়া করেছে। এজন্যই উচ্চকক্ষ প্রয়োজন।"
তিনি বলেন, "আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এখন তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাব। তাহলে তাদের মাথাটা খুলবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে। তবে এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে।"
নাসীরুদ্দীন পাটওয়ারী ড. ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনি যদি জুলাই সনদের আদেশটা জারি করতে পারেন, তাহলে আপনি জনগণের সরকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। আপনাকে আমরা আহ্বান জানাবো, শহীদ মিনারে গিয়ে সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদে বাস্তবায়নের আদেশ জারি করেন।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ