ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন ডিজি হলেন সোহরাব উদ্দিন
নিজস্ব প্রতিবেদক: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম সোহরাব উদ্দিন। এর আগে তিনি হর্টিকালচার উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় থেকে তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি কৃষিবিদ মো. ছাইফুল আলমের স্থলাভিষিক্ত হলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা এস এম সোহরাব উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব দেওয়া হলো।
এস এম সোহরাব উদ্দিন বিসিএস (কৃষি) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি ময়মনসিংহের বালুকা উপজেলার ধলিয়া গ্রামে ১৯৬৭ সালের ৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। সোহরাব উদ্দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে কৃষি অনুষদ (সম্মান) শেষ করেন এবং ১৯৯৩ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তার কর্মজীবন শুরু করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল