ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সাবেক ক্রিকেট তারকা আজহারউদ্দিনের মন্ত্রিত্বে শপথ গ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের তেলেঙ্গানা রাজ্যে মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক ক্রিকেটার এবং কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিন। শুক্রবার রাজভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভান্ত রেড্ডি, মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং সিনিয়র কংগ্রেস নেতারা।
কংগ্রেস শাসিত তেলেঙ্গানা রাজ্য সরকারের মন্ত্রিসভায় সর্বোচ্চ ১৮ জন মন্ত্রী থাকতে পারেন। আজহারউদ্দিনের অন্তর্ভুক্তির পর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে ১৬ জন হলো।
এই যোগদান জুবিলি হিলস বিধানসভা আসনের আসন্ন উপনির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ। আসনটি মুসলিম অধ্যুষিত, যেখানে প্রায় ১ লাখ ২০ থেকে ৪০ হাজার ভোটার মুসলিম সম্প্রদায়ের। ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে কংগ্রেসের জেতার সম্ভাবনা বাড়াতে আজহারউদ্দিনের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপনির্বাচনে বড় দলগুলোর প্রার্থী হচ্ছেন ‘ভারত রাষ্ট্র সমিতি’ (বিআরএস)-এর মাগন্তী সুনীতা, কংগ্রেসের বল্লালা নবীন যাদব এবং বিজেপির লঙ্কালা দীপক রেড্ডি। আজহারউদ্দিন জানান, তার মন্ত্রী হওয়া এবং উপনির্বাচনের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “আমাকে যে দায়িত্বই দেওয়া হোক, নিপীড়িত মানুষের উন্নয়নের জন্য সততার সঙ্গে কাজ করব।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ