ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কর্মজীবনের শেষ দিনে স্কুলেই মারা গেলেন শিক্ষক
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে কর্মজীবনের শেষ দিনে মৃত্যু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিমের (৬০)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয়েই তার মৃত্যু ঘটে।
ফজলুল করিম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি একই উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার তার শেষ কর্মদিবস হওয়ায় বৃহস্পতিবার ছিল তার শেষ কার্যদিবস। ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ফজলুল করিম ১৯৯৩ সালে মিরের দেউলমুড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালে বিদ্যালয় জাতীয়করণ হওয়ার পর হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “তার এমন আকস্মিক মৃত্যুর সংবাদ শুনে আমরা শোকাহত। তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। আজ শুধু চাকরি থেকে নয়, পৃথিবী থেকেও বিদায় নিয়েছেন।” তার এই মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়রা শোকাহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ শোক প্রকাশ করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)