ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
স্বস্তির খবর: দাম কমেছে শীতকালীন সবজির
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, ফলে ক্রেতাদের মধ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে। শিম, ফুলকপি, বাঁধাকপি ও অন্যান্য সবজির দাম দুই সপ্তাহের মধ্যে প্রতি কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে।
শুক্রবার দেখা গেছে, শিম এখন কেজিতে ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগে ২০০ টাকার কাছাকাছি ছিল। ফুলকপি ও বাঁধাকপি ৫০-৬০ টাকায়, বরবটি ও কাঁকরোল ৭০-৮০ টাকায়, ঢেঁড়শ ও পটল ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। উচ্ছে, ঝিঙা, মূলা, টমেটো, শসা সহ অন্যান্য সবজির দামও ২০-৪০ টাকা কমেছে।
যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় পটল, কাঁকরোল, মুলা ৬০-৭০ টাকা, চিচিঙ্গা, ধুন্দল, ঝিঙা ৬৫–৭০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ৯০ টাকা, লতি ৬৫ টাকা, করলা ৯০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, লাউ প্রতি পিস ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। আলু এখনও প্রতি ৬ কেজিতে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।
সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃষ্টিপাত কমে যাওয়ায় এবং উৎপাদন বৃদ্ধির কারণে দাম কমেছে। যাত্রাবাড়ীর সবজি বিক্রেতা রবিন বলেন, “পাইকারি বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। দাম কমছে, আমরা কম দামে বিক্রি করছি। ফলে ক্রেতারা সহজে সবজি কিনতে পারছে।”
প্রোটিন বাজারেও দাম কমেছে। ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা কমে ১২৫-১৩০ টাকা, ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৬০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালি মুরগি ও গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজ ৭৫-৮০ টাকায়, দেশি মসুর ডাল স্থিতিশীল, আমদানি করা মসুর ৯৫-১০৫ টাকায় বিক্রি হচ্ছে। চিনি সামান্য কমে ১০০-১০৫ টাকা।
সব মিলিয়ে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি ক্রেতাদের জন্য স্বস্তির খবর। ব্যবসায়ীরা আশাবাদী, সরবরাহ অব্যাহত থাকলে দাম আরও কিছুদিন স্থিতিশীল থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে, Live দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- এমপিওভুক্ত শিক্ষকদের জুনের বেতন কবে? জানাল মাউশি