ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যেভাবে জানবেন আপনার ফোনটি বৈধ কিনা
ডুয়া ডেস্ক: দেশে ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে যাচ্ছে সরকার। এই উদ্যোগের জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের একটি নতুন ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে শুধু বৈধ ও অনুমোদিত মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে, আর অবৈধ বা ক্লোন আইএমইআই থাকা হ্যান্ডসেট সংযোগ পাবে না।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানায়, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি অবৈধ মোবাইল ফোন ও সিমের মাধ্যমে হয়। এনইআইআর সিস্টেম চালু হলে এই জালিয়াতি কমানো সম্ভব হবে। এছাড়া, অবৈধ হ্যান্ডসেটের কারণে সরকারের বার্ষিক রাজস্ব ক্ষতি প্রায় ৫০০ কোটি টাকা।
মোবাইল ফোন কেনার আগে করণীয়
যে কোনো মাধ্যম থেকে মোবাইল ফোন কেনার আগে তার বৈধতা যাচাই করতে হবে। বৈধ হলে ফোন স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর-এ নিবন্ধিত হবে।
কেন বৈধতা যাচাই করবেন
১. মেসেজ অপশনে লিখুন: KYD
বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া মোবাইল ফোন নিবন্ধন
১. neir.btrc.gov.bd-এ অ্যাকাউন্ট তৈরি করুন।২. Special Registration-এ আইএমইআই নম্বর দিন।৩. প্রয়োজনীয় ডকুমেন্ট (পাসপোর্ট, ক্রয় রশিদ) আপলোড করুন।৪. যাচাই শেষে বৈধ হলে ফোন সচল হবে, না হলে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া: গ্রাহক হ্যান্ডসেট বিক্রি বা হস্তান্তর করতে চাইলে জাতীয় পরিচয়পত্রের শেষ চার অঙ্ক ব্যবহার করে ডি-রেজিস্ট্রেশন করতে হবে। এটি করা যাবে সিটিজেন পোর্টাল, মোবাইল অ্যাপস, ইউএসএসডি (*১৬১৬১#) বা অপারেটরের পোর্টালের মাধ্যমে।
চুরি বা হারানো হ্যান্ডসেট: যেকোনো সময় সিটিজেন পোর্টাল, মোবাইল অ্যাপ বা অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে ফোন লক বা আনলক করা যাবে।
ইন্টারনেট না থাকা গ্রাহক: USSD চ্যানেল বা ১২১ নম্বরে কল করে নিকটস্থ অপারেটরের মাধ্যমে সেবা নেওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র