ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মানবাধিকার কমিশন ও জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো 'জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ' এবং অপরটি 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ'।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অধ্যাদেশ দুটির অনুমোদন দেওয়া হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
ড. আসিফ নজরুল জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ সম্পর্কে বলেন, পূর্বে বিদ্যমান মানবাধিকার কমিশন ছিল "দন্তহীন একটা প্রতিষ্ঠান" এবং এর নিয়োগ পদ্ধতি ও এখতিয়ারে মারাত্মক ত্রুটি ছিল। তিনি জানান, নতুন অধ্যাদেশের মাধ্যমে কমিশনকে অনেক বেশি শক্তিশালী, এখতিয়ার সম্পন্ন ও ক্ষমতাশীল করার চেষ্টা করা হয়েছে, যাতে এটি সত্যিকার অর্থে মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ প্রসঙ্গে আসিফ নজরুল জানান, গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনটিকে 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি জাতীয় জাদুঘরের কোনো শাখা বা প্রশাখা হবে না, বরং এর গুরুত্ব ও আবেদন বিবেচনা করে একটি সম্পূর্ণ স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য এই অধ্যাদেশ করা হয়েছে। তিনি আরও বলেন, এই অধ্যাদেশের আলোকে বিভিন্ন জায়গায় থাকা 'আয়নাঘরগুলোকেও' জুলাই জাদুঘরের শাখা হিসেবে সম্প্রসারণ করা যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি