ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
২০২৬ সালে পিয়ারসন স্কলারশিপের সুযোগ কানাডায়, ৭০০টির বেশি প্রোগ্রাম-আবেদন অনলাইনে
সরকার ফারাবী: বিশ্বমানের শিক্ষাব্যবস্থা এবং উচ্চশিক্ষায় আন্তর্জাতিক খ্যাতির কারণে কানাডার বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছে বিশেষ গুরুত্ব রাখে। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা কানাডার বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত স্নাতক ডিগ্রিকে অত্যন্ত মূল্যবান মনে করেন।
২০২৬ সালের লেস্টার বি পিয়ারসন স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া এখন শুরু হয়েছে। এই বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
>> আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর, ২০২৫
>> বৃত্তির মেয়াদ: ৪ বছর
বিশ্ববিদ্যালয় পরিচিতি
টরন্টো বিশ্ববিদ্যালয় ১৮২৭ সালে প্রতিষ্ঠিত কানাডার অন্যতম প্রাচীন এবং শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। সমৃদ্ধ ঐতিহ্যের কারণে এটি শুধু কানাডায় নয়, আন্তর্জাতিকভাবে শিক্ষার ক্ষেত্রে সমাদৃত। বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রধান ক্যাম্পাস রয়েছে সেন্ট জর্জ, স্কারবরো ও মিসিসাগা, যেখানে প্রায় ৯০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।
> শিক্ষার ক্ষেত্র
টরন্টো বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭০০টিরও বেশি স্নাতক প্রোগ্রামে ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। এতে রয়েছে:
কলা ও সামাজিক বিজ্ঞান
বাণিজ্য ও ব্যবস্থাপনা
জীবনবিজ্ঞান
ভৌত ও গাণিতিক বিজ্ঞান
কম্পিউটারবিজ্ঞান
প্রকৌশল
কাইনেসিওলজি ও শারীরিক শিক্ষা
সংগীত
স্থাপত্য এবং আরও অনেক বিষয়
> আবেদনের যোগ্যতা
১. আবেদনকারীকে কানাডার নাগরিক হতে হবে না, অর্থাৎ আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
২. নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে সক্ষম হতে হবে।
৩. স্নাতক পর্যায়ের জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে।
৪. ইংরেজিতে দক্ষ হতে হবে; IELTS এ ন্যূনতম স্কোর ৬.৫।
৫. যদি পূর্বে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা হয়ে থাকে, তবে ইংরেজি দক্ষতার পরীক্ষা দিতে হবে না।
> বৃত্তির সুযোগ-সুবিধা
১. বৃত্তির জন্য বিশ্বের যেকোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে।
২. লেস্টার বি পিয়ারসন স্কলারশিপ সম্পূর্ণ অর্থায়িত।
৩. নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ টিউশন ফি বহন করবে।
৪. পাঠ্যবই সরবরাহ করা হবে।
৫. স্বাস্থ্যবীমা প্রদান করা হবে।
৬. বৃত্তির মেয়াদকাল পর্যন্ত আবাসনের পূর্ণ ব্যবস্থা থাকবে।
> আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে