ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আগামী মাসেই বাড়বে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাড়ানোর চূড়ান্ত সুখবর পেয়েছেন। আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠিয়েছে। গত ২৮ অক্টোবর সই করা চিঠিতে কয়েকটি শর্তে ১ নভেম্বর থেকে সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকার বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা কয়েকটি শর্তে পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে এ ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ; অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।
শর্তগুলোর মধ্যে রয়েছে: পরবর্তী বেতন স্কেলে অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে; এমপিও নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্তগুলো পালন করতে হবে; বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। এছাড়া ভাতা দেওয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে এবং ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।
টানা ১০ দিন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার তাদের মূল বেতনের ওপর ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে সম্মত হয়। গত ২১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি দেয় এবং এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বাড়িভাড়া ভাতা কার্যকর করতে চিঠি দেওয়া হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে