ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
তিন প্রেসিডেন্টকে পাশে চান ডোনাল্ড ট্রাম্প
ডুয়া নিউজ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতি ও নিরাপত্তা নিয়ে কাজ শুরু করেছেন, যেখানে তিনি তিন দেশের প্রেসিডেন্টকে সহযোগি হিসাবে পাশে চান। দেশগুলো হলো-চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া।
তিনি বিশেষভাবে বাণিজ্য, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের চুক্তি করার লক্ষ্যে এসব দেশের প্রেসিডেন্টদের সঙ্গে কাজ করতে আগ্রহী।
ট্রাম্প গত সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেন যুদ্ধের পরিণতি লাখ লাখ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগিরই বৈঠক করার পরিকল্পনা করছেন।
ট্রাম্প মনে করেন, যুদ্ধের অবসান ঘটাতে পারলে বিশ্বে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। আর যদি রাশিয়া শান্তিচুক্তিতে রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র বৃহৎ নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তুতি নিচ্ছে।
এছাড়াও, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে তিনি ‘বুদ্ধিমান ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছেন এবং কিমের সাথে তার পূর্ববর্তী বৈঠকগুলোকে ফলপ্রসূ বলে অভিহিত করেছেন।
ট্রাম্প আবারও কিমের সঙ্গে আলোচনা করতে আগ্রহী এবং জানান, “কিম আমাকে পছন্দ করেন। আমি বিশ্বাস করি, আবারও আলোচনায় বসলে আমরা পারমাণবিক অস্ত্র নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে পারব।”
চীনের সঙ্গেও ট্রাম্পের কূটনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা রয়েছে। গত সপ্তাহে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলোচনা করেছেন, যেখানে বাণিজ্য, টিকটক এবং তাইওয়ান সম্পর্কিত বিষয়গুলো সহ পারমাণবিক অস্ত্র ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলাপ করেছেন।
ট্রাম্প আশা করছেন, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হবে, যা চীনের পণ্যে শুল্কারোপের প্রয়োজনীয়তা দূর করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ