ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সংস্কার ও পরিবর্তনের ভাষা জনগণ বোঝে: ডা. তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, জনগণ সংস্কার ও পরিবর্তন বোঝে না এমন ধারণা বাস্তবসম্মত নয়। তিনি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
ডা. তাসনিম জারা বলেন, “আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি, তৃণমূলে, উঠানে, চায়ের দোকানে যাই, তখন তারা বলছেন কোথায় তাদের প্রতারণা করা হচ্ছে। একজন মা বিচার চাইছেন, একজন বাবা বলছেন কেন তাকে সাত লাখ টাকা ঘুস দিয়ে চাকরি নিতে হবে; তারা মূলত পরিবর্তন ও সংস্কারের দাবি জানাচ্ছেন।” তিনি আরও বলেন, যারা ক্ষমতায় আছেন এবং ব্যবসায়ী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, তারা একটি অসম সমাজ তৈরি করেছেন, যেখানে মানুষ বঞ্চিত এবং দারিদ্র্যের মধ্যে রয়েছে। এ অবস্থাকে জনগণ স্পষ্টভাবে বুঝতে পারছে, তাই তারা গত বছর অসমতা ও অন্যায়বিরোধী আন্দোলনে মাঠে নেমেছে এবং প্রাণ দিতে পর্যন্ত দ্বিধা করেনি।
এনসিপি নেত্রী তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করার গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, “২৫ বছরের নিচে দেশের ৫৭ শতাংশ জনগণ রয়েছে। এই বিপুল জনগোষ্ঠীকে রাজনীতির সঙ্গে যুক্ত করা না হলে তা আমাদের ব্যর্থতা হবে। এখন তরুণরা দেশের জন্য কীভাবে অবদান রাখতে পারে, তা নিয়ে চিন্তাভাবনায় রয়েছেন। এদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করার পরিবেশ তৈরি করা রাজনীতিবিদদের দায়িত্ব।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর